<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-1971655928565948" crossorigin="anonymous"></script>
ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যবসায়িক বিরোধে লক্ষ্মীপুরে মাটি ব্যবসায়ীকে গুলি করে হত্যা সরাইলে যুবদলের ৪৮ তম প্রতিষ্টা বার্ষিকী পালিত ৫ বছরে এক কোটি দক্ষ কর্মী তৈরি করে বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো হবে প্রবাসী কল্যাণ মন্ত্রী দীপুর নির্দেশনায় জনসেবায় ছাত্রদল, ভূলতায় পরিচ্ছন্নতা অভিযানে বাবু গুলিস্তানে ডিএসসিসির বড় অভিযান: শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ লক্ষ্মীপুর সদর হাসপাতালের মারধরের ঘটনায় বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার আমতলীতে ইয়াবাসহ আটক ৩ যৌতুকের দাবিতে স্ত্রীকে হ*ত্যার দায়ে স্বামীকে মৃ*ত্যুদণ্ড যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সজলের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন কালিয়াকৈরে আনসার-ভিডিপি একাডেমির কুটিরশিল্পের পণ্যে আকৃষ্ট চার দেশের রাষ্ট্রদূত আকামা ও ভিসার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হলো গণঅধিকার পরিষদ (জিওপি)-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী দুর্গাপুরে ব্যস্ত গাছিরা: শুরু হয়েছে শীতের আগমনে খেজুরের রস সংগ্রহের উৎসব তত্ত্বাবধায়ক সরকার গঠনে বিএনপি ষড়যন্ত্র করছে: নাহিদ ইসলাম জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদলের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক মক্তবে কিশোরীকে ধর্ষণ: জামালপুরে ইমামের যাবজ্জীবন কারাদণ্ড টানা তিন দিন বন্ধের পর সচল ব্যাংকগুলোর ওয়েবসাইট, লেনদেন ছিল স্বাভাবিক জামালপুরে ২১৭ বোতল ভারতীয় মদসহ ছাত্রদল নেতাসহ গ্রেফতার ৫ মাদক বিক্রি ও সেবনের দায়ে রূপগঞ্জের ১২ জনকে বিনাশ্রম কারাদণ্ড ১০টি হাঁসের ডিম দিয়ে শুরু, এখন ১৬ একর খামারের মালিক বিবি রহিমা
আমতলীতে ইয়াবাসহ আটক ৩

আমতলীতে ইয়াবাসহ আটক ৩

  • আপলোড সময় : ২৮-১০-২০২৬ ০৬:৪০:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১০-২০২৬ ০৬:৪০:৫০ অপরাহ্ন
আমতলীতে ইয়াবাসহ আটক ৩ আমতলীতে ইয়াবাসহ আটক ৩

বরগুনার আমতলীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে আটক করা হয়েছে। এ সময় মাদক বিক্রির ৬ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যার পর উপজেলার চাওড়া ইউনিয়নের ঘটখালী সেতুর পশ্চিম পাশে ঢাকা-কুয়াকাটা মহাসড়কসংলগ্ন মোস্তফা মাদবরের করাতকলের সামনে ইটের সলিং করা রাস্তা থেকে তাঁদের আটক করে আমতলী থানা পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন—ঘটখালী এলাকার মো. মুছা মুসুল্লি (২১), মো. সোহেল খান (২৫) ও মো. বেল্লাল চৌকিদার (২৫)। তাঁদের মধ্যে মুছা মুসুল্লির কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সোহেল খানের কাছ থেকে মাদক বিক্রির ৬ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়েছে। অন্যদিকে, বেল্লাল চৌকিদারকে মাদক বিক্রিতে মদদ দেওয়ার অভিযোগে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, মুছা মুসুল্লির বাবার নাম মো. আলমগীর মুসুল্লি, সোহেল খানের বাবার নাম আবদুল গনি খান এবং বেল্লাল চৌকিদারের বাবার নাম এন্তাজ চৌকিদার। তাঁরা সবাই ঘটখালী এলাকার বাসিন্দা।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : মো: শাহাদাত হোসাইন

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
ব্যবসায়িক বিরোধে লক্ষ্মীপুরে মাটি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

ব্যবসায়িক বিরোধে লক্ষ্মীপুরে মাটি ব্যবসায়ীকে গুলি করে হত্যা