<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-1971655928565948" crossorigin="anonymous"></script>
ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গুলিস্তানে ডিএসসিসির বড় অভিযান: শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ লক্ষ্মীপুর সদর হাসপাতালের মারধরের ঘটনায় বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার আমতলীতে ইয়াবাসহ আটক ৩ যৌতুকের দাবিতে স্ত্রীকে হ*ত্যার দায়ে স্বামীকে মৃ*ত্যুদণ্ড যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সজলের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন কালিয়াকৈরে আনসার-ভিডিপি একাডেমির কুটিরশিল্পের পণ্যে আকৃষ্ট চার দেশের রাষ্ট্রদূত আকামা ও ভিসার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হলো গণঅধিকার পরিষদ (জিওপি)-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী দুর্গাপুরে ব্যস্ত গাছিরা: শুরু হয়েছে শীতের আগমনে খেজুরের রস সংগ্রহের উৎসব তত্ত্বাবধায়ক সরকার গঠনে বিএনপি ষড়যন্ত্র করছে: নাহিদ ইসলাম জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদলের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক মক্তবে কিশোরীকে ধর্ষণ: জামালপুরে ইমামের যাবজ্জীবন কারাদণ্ড টানা তিন দিন বন্ধের পর সচল ব্যাংকগুলোর ওয়েবসাইট, লেনদেন ছিল স্বাভাবিক জামালপুরে ২১৭ বোতল ভারতীয় মদসহ ছাত্রদল নেতাসহ গ্রেফতার ৫ মাদক বিক্রি ও সেবনের দায়ে রূপগঞ্জের ১২ জনকে বিনাশ্রম কারাদণ্ড ১০টি হাঁসের ডিম দিয়ে শুরু, এখন ১৬ একর খামারের মালিক বিবি রহিমা সরাইলে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত আহত ১৫, সাঘাটায় অবৈধভাবে বালু উত্তোলনের সময় অভিযান, কাঁকড়া চালকের কারাদন্ড ফুটওভারব্রিজ নির্মাণে বাধা দেওয়ার অভিযোগে রূপগঞ্জে মানববন্ধন, ফটকে ভাঙচুর বেতাগীতে ১৫০ পিস ইয়াবাসহ সাবেক কৃষকদল নেতা গ্রেপ্তার
গুলিস্তানে ডিএসসিসির বড় অভিযান: শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ

গুলিস্তানে ডিএসসিসির বড় অভিযান: শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ

  • আপলোড সময় : ২৮-১০-২০২৬ ০৬:৫১:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১০-২০২৬ ০৬:৫১:২৯ অপরাহ্ন
গুলিস্তানে ডিএসসিসির বড় অভিযান: শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ গুলিস্তানে ডিএসসিসির বড় অভিযান: শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ
রাজধানী ঢাকার প্রধান সড়ক ও ফুটপাত পথচারীদের চলাচলের উপযোগী এবং দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। আজ বুধবার সকালে রাজধানীর গুলিস্তানের ঢাকা ট্রেড সেন্টার এবং ফুলবাড়িয়া সুপারমার্কেট সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ফুটপাতে গড়ে ওঠা শতাধিক অবৈধ দোকান ও অবকাঠামো গুঁড়িয়ে দিয়ে মালামাল জব্দ করা হয়েছে।
ডিএসসিসির চারজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে শতাধিক উচ্ছেদ কর্মী এবং পুলিশের একটি বড় দল এই অভিযানে অংশ নেন। সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলা এই অভিযানে ভারী পে-লোডার ও বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়।
অভিযানস্থল সরাসরি পরিদর্শন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুস সালাম। পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, "জনসাধারণের যাতায়াত নির্বিঘ্ন করতে রাস্তা ও ফুটপাত পরিষ্কার রাখার এই অভিযান সিটি কর্পোরেশনের নিয়মিত কার্যক্রমের অংশ। হকারদের পুনর্বাসনের জন্য নির্দিষ্ট কিছু ফুটপাত, নৈশকালীন বাজার এবং হলিডে মার্কেট নির্ধারণ করা আছে, তারা কেবল সেখানেই ব্যবসা করতে পারবেন। বিশেষ করে গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত মূল সড়কে কোনো অবস্থাতেই কোনো হকার বসতে দেওয়া হবে না।"
হকারদের বারবার সতর্ক করার বিষয়টি উল্লেখ করে প্রশাসক আরও বলেন, "আমরা হকার নেতাদের সাথে একাধিক বৈঠক করেছি এবং বিভিন্ন মাধ্যমে তাদের সতর্ক করেছি। কিন্তু উচ্ছেদের পর তারা আবারও ফুটপাত দখল করে বসে। তাই এখন থেকে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া ছাড়া আমাদের উপায় নেই। নিয়ম অমান্য করলে মালামাল জব্দের পাশাপাশি প্রয়োজনে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে।" পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে এই দখলমুক্তকরণ অভিযান সামনেও চলমান থাকবে বলে তিনি জানান।
আজকের এই যৌথ উচ্ছেদ অভিযানটি পরিচালনা করেন ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রেজাউল করিম, প্রধান রাজস্ব কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবীর সোহাগ, সম্পত্তি কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাছিবা খান এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (সিনিয়র সহকারী সচিব) মোঃ আমিনুল ইসলাম।

নিউজটি আপডেট করেছেন : মো: শাহাদাত হোসাইন

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
গুলিস্তানে ডিএসসিসির বড় অভিযান: শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ

গুলিস্তানে ডিএসসিসির বড় অভিযান: শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ