<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-1971655928565948" crossorigin="anonymous"></script>
ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ , ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতার সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বিএনপির মির্জা ফয়সল পার্বতীপুরে বিরোধের জেরে শিক্ষক হত্যা: নিহতের স্বজনদের সঙ্গে পুলিশ সুপারের সাক্ষাৎ, ন্যায়বিচারের আশ্বাস ৫ আগস্ট গণভবনের ভিডিও ধারণকারী সাবেক সামরিক পাইলট তাহসিফের মরদেহ উদ্ধার ব্যবসায়িক বিরোধে লক্ষ্মীপুরে মাটি ব্যবসায়ীকে গুলি করে হত্যা সরাইলে যুবদলের ৪৮ তম প্রতিষ্টা বার্ষিকী পালিত ৫ বছরে এক কোটি দক্ষ কর্মী তৈরি করে বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো হবে প্রবাসী কল্যাণ মন্ত্রী দীপুর নির্দেশনায় জনসেবায় ছাত্রদল, ভূলতায় পরিচ্ছন্নতা অভিযানে বাবু গুলিস্তানে ডিএসসিসির বড় অভিযান: শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ লক্ষ্মীপুর সদর হাসপাতালের মারধরের ঘটনায় বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার আমতলীতে ইয়াবাসহ আটক ৩ যৌতুকের দাবিতে স্ত্রীকে হ*ত্যার দায়ে স্বামীকে মৃ*ত্যুদণ্ড যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সজলের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন কালিয়াকৈরে আনসার-ভিডিপি একাডেমির কুটিরশিল্পের পণ্যে আকৃষ্ট চার দেশের রাষ্ট্রদূত আকামা ও ভিসার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হলো গণঅধিকার পরিষদ (জিওপি)-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী দুর্গাপুরে ব্যস্ত গাছিরা: শুরু হয়েছে শীতের আগমনে খেজুরের রস সংগ্রহের উৎসব তত্ত্বাবধায়ক সরকার গঠনে বিএনপি ষড়যন্ত্র করছে: নাহিদ ইসলাম জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদলের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক মক্তবে কিশোরীকে ধর্ষণ: জামালপুরে ইমামের যাবজ্জীবন কারাদণ্ড
পার্বতীপুরে বিরোধের জেরে শিক্ষক হত্যা: নিহতের স্বজনদের সঙ্গে পুলিশ সুপারের সাক্ষাৎ, ন্যায়বিচারের আশ্বাস

পার্বতীপুরে বিরোধের জেরে শিক্ষক হত্যা: নিহতের স্বজনদের সঙ্গে পুলিশ সুপারের সাক্ষাৎ, ন্যায়বিচারের আশ্বাস

  • আপলোড সময় : ২৯-১০-২০২৬ ১০:৫৪:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-১০-২০২৬ ১০:৫৪:১১ পূর্বাহ্ন
পার্বতীপুরে বিরোধের জেরে শিক্ষক হত্যা: নিহতের স্বজনদের সঙ্গে পুলিশ সুপারের সাক্ষাৎ, ন্যায়বিচারের আশ্বাস পার্বতীপুরে বিরোধের জেরে শিক্ষক হত্যা: নিহতের স্বজনদের সঙ্গে পুলিশ সুপারের সাক্ষাৎ, ন্যায়বিচারের আশ্বাস
‎
‎দিনাজপুরের পার্বতীপুরে দুই পক্ষের বিরোধের জেরে সংঘটিত মারামারিতে চক সুকদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোরঞ্জন রায় (৫৫)-এর নির্মম মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় মঙ্গলবার (২৮ অক্টোবর ২০২৬) নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম।
‎
‎​জানা যায়, গত ২৮ অক্টোবর পার্বতীপুর থানাধীন নয়া মোল্লাপাড়া গ্রামে বিরোধকে কেন্দ্র করে এ মারামারির ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়ে পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় প্রধান শিক্ষক মনোরঞ্জন রায় মারা যান।
‎
‎​ঘটনার খবর পেয়ে জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা নিহত শিক্ষকের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে পরিবারের সদস্যদের সঙ্গে বিস্তারিত কথা বলেন এবং ঘটনার বিবরণে তাদের বক্তব্য ও গুরুত্বপূর্ণ তথ্য মনোযোগসহকারে শোনেন।
‎
‎​সাক্ষাৎকালে পুলিশ সুপার নিহতের পরিবারের সুবিধা-অসুবিধার খোঁজখবর নেন এবং যেকোনো প্রয়োজনে জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন। একইসঙ্গে তিনি ভুক্তভোগী পরিবারকে সব ধরনের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। মামলায় সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রেখে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করতে তদন্ত কার্যক্রম গুরুত্বের সঙ্গে এগিয়ে নেওয়ারও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
‎
‎​এ সময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন সরকার ও পার্বতীপুর থানার অফিসার ইনচার্জসহ (ওসি) জেলা ও থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : মো: শাহাদাত হোসাইন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতার সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতার সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ