<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-1971655928565948" crossorigin="anonymous"></script>
ঢাকা , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ , ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্পেকট্রাম নবায়ন ফি যৌক্তিক করার দাবি মোবাইল অপারেটরদের তারেক রহমানের বাগেরহাট আগমন উপলক্ষে মোরেলগঞ্জ উপজেলা বিএনপির প্রস্তুতিমূলক সভা আশুগঞ্জে স্ত্রীর গায়ে ঘুমন্ত অবস্থায় পেট্রোল ঢেলে আগুন, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ২০ কেন্দ্রের প্রাথমিক ফলাফলে অর্ধেকের বেশি ভোটে এগিয়ে বিএনপির মির্জা ফয়সল জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতার সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বিএনপির মির্জা ফয়সল পার্বতীপুরে বিরোধের জেরে শিক্ষক হত্যা: নিহতের স্বজনদের সঙ্গে পুলিশ সুপারের সাক্ষাৎ, ন্যায়বিচারের আশ্বাস ৫ আগস্ট গণভবনের ভিডিও ধারণকারী সাবেক সামরিক পাইলট তাহসিফের মরদেহ উদ্ধার ব্যবসায়িক বিরোধে লক্ষ্মীপুরে মাটি ব্যবসায়ীকে গুলি করে হত্যা সরাইলে যুবদলের ৪৮ তম প্রতিষ্টা বার্ষিকী পালিত ৫ বছরে এক কোটি দক্ষ কর্মী তৈরি করে বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো হবে প্রবাসী কল্যাণ মন্ত্রী দীপুর নির্দেশনায় জনসেবায় ছাত্রদল, ভূলতায় পরিচ্ছন্নতা অভিযানে বাবু গুলিস্তানে ডিএসসিসির বড় অভিযান: শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ লক্ষ্মীপুর সদর হাসপাতালের মারধরের ঘটনায় বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার আমতলীতে ইয়াবাসহ আটক ৩ যৌতুকের দাবিতে স্ত্রীকে হ*ত্যার দায়ে স্বামীকে মৃ*ত্যুদণ্ড যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সজলের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন কালিয়াকৈরে আনসার-ভিডিপি একাডেমির কুটিরশিল্পের পণ্যে আকৃষ্ট চার দেশের রাষ্ট্রদূত আকামা ও ভিসার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হলো গণঅধিকার পরিষদ (জিওপি)-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী
আশুগঞ্জে স্ত্রীর গায়ে ঘুমন্ত অবস্থায় পেট্রোল ঢেলে আগুন, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

আশুগঞ্জে স্ত্রীর গায়ে ঘুমন্ত অবস্থায় পেট্রোল ঢেলে আগুন, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

  • আপলোড সময় : ০৫-১১-২০২৬ ১২:৪৫:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-১১-২০২৬ ১২:৪৫:৩৩ পূর্বাহ্ন
আশুগঞ্জে স্ত্রীর গায়ে ঘুমন্ত অবস্থায়  পেট্রোল ঢেলে আগুন, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু আশুগঞ্জে স্ত্রীর গায়ে ঘুমন্ত অবস্থায় পেট্রোল ঢেলে আগুন, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পারিবারিক বিরোধের জেরে শ্বশুরবাড়িতে এসে স্ত্রীর গায়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে স্বামী জাহাঙ্গীর মিয়ার বিরুদ্ধে। এতে শরীরের ৬০ শতাংশ দগ্ধ হওয়া ইখতারা সরকার (৩২) নামে এক গৃহবধূর চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বুধবার (৪ নভেম্বর) সকাল ৭টার দিকে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ইখতারা সরকার মৃত্যু হয়। 

এর আগে গত ৩১ অক্টোবর (শনিবার) ভোরে আশুগঞ্জ উপজেলার চরচারতলা এলাকার সরকারবাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ইখতারা সরকার  এই এলাকার ঈদন সরকারের মেয়ে। তাঁর স্বামী জাহাঙ্গীর মিয়ার বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলায়। প্রায় ১৬ বছর আগে তাঁদের বিয়ে হয়। তাঁদের সংসারে দুই মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে।

নিহতের পরিবারের সদস্যদের অভিযোগ, প্রায় এক বছর ধরে জাহাঙ্গীর মাদকাসক্ত হয়ে পড়েন। এ নিয়ে পারিবারিক কলহের জেরে প্রায়ই স্ত্রীকে মারধর করতেন তিনি। প্রায় দেড় মাস আগে মারধরের শিকার হয়ে দুই বছর বয়সী ছেলেকে নিয়ে বাবার বাড়িতে চলে আসেন ইখতা সরকার। 

স্বজনদের দাবি, ঘটনার আগের দিন শুক্রবার ছোট ছেলেকে নিতে শ্বশুরবাড়িতে আসেন জাহাঙ্গীর। এ সময় স্ত্রীর সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে তাঁকে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারার হুমকি দেন। পরদিন ভোরে ফজরের নামাজ পড়তে ইখতারার মা ঘর থেকে বের হলে সেই সুযোগে জাহাঙ্গীর ঘরে ঢুকে বিছানায় ঘুমিয়ে থাকা অবস্থায় ইখতারার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। পরে তাঁর চিৎকার শুনে স্বজনেরা এগিয়ে এসে গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করেন।

ইখতারার গলা ও কণ্ঠনালীসহ শরীরের প্রায় ৬০ শতাংশ পুড়ে যায়। পরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তাঁর মৃত্যু হয়।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

 

নিউজটি আপডেট করেছেন : মো: শাহাদাত হোসাইন

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
স্পেকট্রাম নবায়ন ফি যৌক্তিক করার দাবি মোবাইল অপারেটরদের

স্পেকট্রাম নবায়ন ফি যৌক্তিক করার দাবি মোবাইল অপারেটরদের