<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-1971655928565948" crossorigin="anonymous"></script>
ঢাকা , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ , ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আদালত চত্বরে সাংবাদিকের বিরুদ্ধে পরীমনির ‘ব্যাডটাচ’ এর অভিযোগ মিথ্যা: প্রত্যক্ষদর্শী স্পেকট্রাম নবায়ন ফি যৌক্তিক করার দাবি মোবাইল অপারেটরদের তারেক রহমানের বাগেরহাট আগমন উপলক্ষে মোরেলগঞ্জ উপজেলা বিএনপির প্রস্তুতিমূলক সভা আশুগঞ্জে স্ত্রীর গায়ে ঘুমন্ত অবস্থায় পেট্রোল ঢেলে আগুন, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ২০ কেন্দ্রের প্রাথমিক ফলাফলে অর্ধেকের বেশি ভোটে এগিয়ে বিএনপির মির্জা ফয়সল জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতার সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বিএনপির মির্জা ফয়সল পার্বতীপুরে বিরোধের জেরে শিক্ষক হত্যা: নিহতের স্বজনদের সঙ্গে পুলিশ সুপারের সাক্ষাৎ, ন্যায়বিচারের আশ্বাস ৫ আগস্ট গণভবনের ভিডিও ধারণকারী সাবেক সামরিক পাইলট তাহসিফের মরদেহ উদ্ধার ব্যবসায়িক বিরোধে লক্ষ্মীপুরে মাটি ব্যবসায়ীকে গুলি করে হত্যা সরাইলে যুবদলের ৪৮ তম প্রতিষ্টা বার্ষিকী পালিত ৫ বছরে এক কোটি দক্ষ কর্মী তৈরি করে বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো হবে প্রবাসী কল্যাণ মন্ত্রী দীপুর নির্দেশনায় জনসেবায় ছাত্রদল, ভূলতায় পরিচ্ছন্নতা অভিযানে বাবু গুলিস্তানে ডিএসসিসির বড় অভিযান: শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ লক্ষ্মীপুর সদর হাসপাতালের মারধরের ঘটনায় বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার আমতলীতে ইয়াবাসহ আটক ৩ যৌতুকের দাবিতে স্ত্রীকে হ*ত্যার দায়ে স্বামীকে মৃ*ত্যুদণ্ড যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সজলের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন কালিয়াকৈরে আনসার-ভিডিপি একাডেমির কুটিরশিল্পের পণ্যে আকৃষ্ট চার দেশের রাষ্ট্রদূত আকামা ও ভিসার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা
আদালত চত্বরে সাংবাদিকের বিরুদ্ধে পরীমনির ‘ব্যাডটাচ’ এর অভিযোগ মিথ্যা: প্রত্যক্ষদর্শী

আদালত চত্বরে সাংবাদিকের বিরুদ্ধে পরীমনির ‘ব্যাডটাচ’ এর অভিযোগ মিথ্যা: প্রত্যক্ষদর্শী

  • আপলোড সময় : ০৫-১১-২০২৬ ০৫:৪৫:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-১১-২০২৬ ০৫:৪৫:২১ অপরাহ্ন
আদালত চত্বরে সাংবাদিকের বিরুদ্ধে পরীমনির ‘ব্যাডটাচ’ এর অভিযোগ মিথ্যা: প্রত্যক্ষদর্শী আদালত চত্বরে সাংবাদিকের বিরুদ্ধে পরীমনির ‘ব্যাডটাচ’ এর অভিযোগ মিথ্যা: প্রত্যক্ষদর্শী
আদালত চত্বরে এক সাংবাদিকের বিরুদ্ধে চিত্রনায়িকা পরীমনির তোলা ‘ব্যাডটাচ’ বা অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন ঘটনার সময় সেখানে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা। একই সঙ্গে জানা গেছে, অভিযুক্ত ওই সাংবাদিক জন্মগতভাবেই ডানহাতে শারীরিক প্রতিবন্ধকতার শিকার এবং ঘটনার সময় তাঁর অপর হাতে মোবাইল ফোন সচল ছিল।

 আদালতে একটি মামলার হাজিরা শেষে বের হওয়ার সময় ভিড়ের মধ্যে এক সাংবাদিক তাঁকে ‘ব্যাডটাচ’ করেছেন বলে গণমাধ্যমের সামনে ক্ষোভ প্রকাশ করেন পরীমনি। তাঁর এই অভিযোগের পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।


তবে ঘটনার পরপরই সেখানে উপস্থিত অন্যান্য গণমাধ্যমকর্মী ও প্রত্যক্ষদর্শীরা পরীমনির এই দাবিকে সত্য নয় বলে নাকচ করে দিয়েছেন। প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, আদালত চত্বরে প্রচণ্ড ভিড় ও হুড়োহুড়ির মধ্যে সংবাদকর্মীরা পরীমনির বক্তব্য নেওয়ার চেষ্টা করছিলেন। সে সময় কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত স্পর্শের ঘটনা ঘটেনি।

অনুসন্ধানে জানা যায়, পরীমনি যে সংবাদকর্মীর দিকে ইঙ্গিত করে অভিযোগ তুলেছেন, তিনি জন্ম থেকেই ডানহাতে প্রতিবন্ধী। তাঁর ডান হাতটি স্বাভাবিকভাবে নাড়াচাড়া বা ব্যবহার করার মতো অবস্থায় নেই। অন্যদিকে, ঘটনার সময় ধারণ করা ভিডিও ফুটেজে দেখা গেছে, ভিড়ের মধ্যে ওই সাংবাদিকের বাম হাতে একটি মোবাইল ফোন ছিল, যা দিয়ে তিনি পেশাগত দায়িত্ব পালনে ব্যস্ত ছিলেন। ফলে তাঁর পক্ষে পরীমনিকে স্পর্শ করার কোনো শারীরিক সুযোগ ছিল না।

সহকর্মী ও প্রত্যক্ষদর্শী সাংবাদিকরা জানান, প্রচণ্ড ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কির পরিস্থিতি তৈরি হলেও সেটিকে ঢাল বানিয়ে একজন শারীরিক প্রতিবন্ধী সাংবাদিকের বিরুদ্ধে এমন স্পর্শকাতর ও মানহানিকর অভিযোগ আনা অত্যন্ত দুঃখজনক। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এমন ভিত্তিহীন অভিযোগের শিকার হওয়া সাংবাদিকদের নিরাপত্তা ও মর্যাদাকে ক্ষুণ্ন করে বলে মন্তব্য করেছেন জ্যেষ্ঠ সংবাদকর্মীরা।
 

নিউজটি আপডেট করেছেন : মো: শাহাদাত হোসাইন

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
আদালত চত্বরে সাংবাদিকের বিরুদ্ধে পরীমনির ‘ব্যাডটাচ’ এর অভিযোগ মিথ্যা: প্রত্যক্ষদর্শী

আদালত চত্বরে সাংবাদিকের বিরুদ্ধে পরীমনির ‘ব্যাডটাচ’ এর অভিযোগ মিথ্যা: প্রত্যক্ষদর্শী